প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় ব‌রিশা‌লে যুবক আটক

অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছবি ব্যঙ্গ ও কটূ‌ক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুব ‌হো‌সেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই ইউ‌নিয়নের লোকজন ওই যুবককে পু‌লিশের কাছে সোপর্দ ক‌রে। মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি করে আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়। যা মূহুর্তেই ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক ক‌রে পুলিশের কাছে সোপর্দ করে।

‌এদিকে এ ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

তিনি জানান, মাহাবুবকে শ‌নিবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হ‌বে।