প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ র‌্যালী

সুনামগঞ্জ প্রতিনিধি।।
হাজার হাজার কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলা ও দক্ষিন সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেকস্ট্রাইল ইনস্ট্রিটিউট এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানস্থাপনসহ জেলায় উড়াল সেতু ও রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ড. দীপুমণিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ছাত্র জনতার ব্যানারে হাজার হাজার নারীপূরুষের উপস্থিতিতে শান্তিগঞ্জ হ্যাচারীর সামনে থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা সদরের এম এ মান্নান গোলচত্বরে এসে মহাসমাবেশে মিলিত হয়।

জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিপনের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অডিও কলে ঢাকা থেকে যুক্ত হন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী মো. আবুল হাসনাত,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হেকিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো.নুর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেছেন,এই সরকারের আমলে হাওরের জেলা সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলা ও দক্ষিন সুনামগঞ্জে বঙ্গঁবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টেকস্ট্রাইল ইনস্ট্রিটিউট এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানস্থাপনসহ সিলেট,ছাতক সুনামগঞ্জ জেলা সদর থেকে তাহিরপুর,ধর্মপাশা ও মোহনগঞ্জ হয়ে উড়াল সেতুর মাধ্যমে ঢাকার সাথে সরাসরি রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন,এই জেলাবাসীকে গুরুত্ব দিয়েই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জেলায় বড় বড় মেগা প্রকল্পগুলো একনেকে পাশ করে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি সরকারীদল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের এক হয়ে এই সরকারের উন্নয়ন কর্মকান্ড পুরো জেলায় ছড়িয়ে দিতে সকলের প্রতি তিনি এ আহবান জানান।