প্রধানমন্ত্রী জম্মদিনে চরফ্যাশনে এমপি জ্যাকবের খাবার বিতরণ

আমির হোসেন, চরফ্যাশন।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মবাষির্কী উদ্যাপন উপলক্ষে ভোলার চরফ্যাশন ও মনপুরা অসহায় দুস্থদের মাঝে এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব চত্বর টাউন হলে অনুষ্ঠিকভাবে এই খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. মোরর্শেদ, আওয়ামী লীগ নেতা ইউসুফ চৌধুরী ও কুকরী মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, উপজেলা যুবলীগের সম্পাদক আল এমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী, সম্পাদক আল আমীন মুন্সি প্রমুখ।

বক্তরা বলেন, সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে। দেশ পরিচালানার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন তা বিশ্বের মধ্যে এক দৃষ্টান্ত। কিভাবে দেশের উন্নয়ণ করতে হয়ে এবং মানব সেবা করে সকল নাগরিকের মনকেড়ে নিতে সক্ষম হয়েছে। সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।