প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল: জেলা প্রশাসক

রূপালী ডেস্ক।।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার (২ মার্চ) বেলা ১২টায় উজিরপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমতউল্লাহ, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।

সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, ওসি জিয়াউল আহসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন প্রমূখ।

এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, গ্রাম পুলিশ সমিতি, ইউনিয়ন চেয়ারম্যান, প্রেসক্লাব, বামরাইল ইউনিয়ন পরিষদ, পৌর কাউন্সিলরদের পক্ষ থেকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত হতদরিদ্রদের ঘর ও তারাবাড়ির উগ্র তারা মন্দির পরিদর্শন করেন।