প্রিয়জন

প্রিয়জন
-মাহফুজা রিনা

হে চিরসবুজ, হে চিরতরুণ,
অন্তর আত্মা কি তুমি জান?
যে অন্তর আত্মা বিবেকহীন,
সেখানে প্রেম কি করে সঞ্চার হবে?
যে অন্তর প্রতারনা করে বলে আমি অপরাধী,
তাহলে কি তার সব দোষ বিলীন হবে?
মুছে যাবে সব অপরাধ?

আমার সঙ্গে ছলনা করলে আমিও তাই করবো, বিদ্রোহীনি হব।
খুব কি দোষের হবে?
যদিও বা প্রেমে আত্মা কখনও পরাজয়হীন নয়,
তবুও সব পরাজয় মেনে চাওয়া কেবল একটাই, তোমাকে।

তোমার নামে সকল সুখ, উৎফুল্ল মন,
তোমার গর্বে গর্ব অনুভব হয় তোমার উন্নতি যখন।
তোমার হারে আহত হৃদয়, পরাজিত হয় মন।
উপেক্ষিত মন তবুও করে উচ্চারণ তুমি, হ্যাঁ তুমিই প্রিয়জন।