প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছে। এ ঘটনায় প্রেমিক রাজুর (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। প্রেমকিা একই ইউনিয়নের আলিপুর গ্রামের এমাদুল আকনের মেয়ে। এক বছর পূর্বে একই ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে কামালের সাথে সুমাইয়ার বিবাহ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাজু ও ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারির ভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে গত বছর ওই যুবতীকে অন্যত্র বিয়ে দেয়। পরে গতকাল রাতে তারা দুইজনে একসঙ্গে বিষপান করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিক রাজুকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।