প্রেম ক্ষণস্থায়ী

প্রেম ক্ষণস্থায়ী
-মাহফুজা রিনা

প্রেম ক্ষণস্থায়ী, প্রিয় মুহূর্তগুলো ক্ষণিকের,
এর বাইরে কিছু নয়, প্রশ্ন শুধু বিবেকের।

স্মৃতিগুলো দীর্ঘতম, জোতিস্ক রূপে হৃদয়ে বসত করে,
বিশালকায় দিনের পর দিন দাগ রেখে যায় অন্তরে।

স্মৃতিমাখা হৃদয়ের পরিত্যক্ত মাটি,
আপন কৌশলে জ্বলে-পুড়ে হয়েছে খাঁটি।

প্রত্যয়ী যত আশা ভরসা নিরাশার অন্ধকারে মেশে,
হেরে যাওয়া ভালোবাসা মিথ্যে অহমিকা ছেড়ে বাঁচে।

ভালোবাসা সে তো মিছে মায়াজাল,
ক্ষণিকের অরুণ রূপ ছন্নছাড়া বিষন্ন বাঁধন।

ভালোবাসার নিঃশ্বাসে নিভু নিভু জীবনের আলো,
মুছে নাহি কভু ধরিত্রী তার আঁধারচিত্র কালো।