“ফন্দি”

“ফন্দি”
-শ্রী বিপ্লব জলদাস

বাবু মিঞার কথায় মধু
থাকে যে সদা,
এটা করবে ওটা করবে
করেন ওয়াদা।

কথার বেলায় পাকাপোক্ত
কাজের বেলায় জিরো,
সবাই এখন বদলে গেছে
কেমনে হবে হিরো।

লজ্জা শরম পালিয়ে গেছে
চরিত্র নাই ঠিক,
তোমায় দেখে শেয়াল ছানা
হাসে ফিকফিক।

আবুল তাবুল কথার জালে
আটকে রেখে মন,
আর কতকাল ফন্দি এঁটে
কাটবে তোমার ক্ষন।