ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মুরাদের উঠান বৈঠক

লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলায় আসন্ন ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ অক্টোবর রোববার রাত ৮ ঘটিকার সময় ৮নং ওয়ার্ডের পানাউল্লাহ হাওলাদার বাড়িতে স্থানীয় ফুটবল মার্কার মেম্বার প্রার্থী মোস্তফা কামালের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় নৌকার প্রার্থী ফরহাদ হোসেন মুরাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন-(এমপি) মহোদয়ের দোয়া ও ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে এসেছি। এই ফরাজগঞ্জ ইউনিয়নে আমি অনেক রাস্তা ঘাটের উন্নয়ন করেছি, আগামী ২০ তারিখে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে এই ফরাজগঞ্জ ইউনিয়নকে মাদক,সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সহ একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো ইনশাআল্লাহ। এই ফরাজগঞ্জ ইউনিয়নের কোনো সন্ত্রাস থাকবে না।

উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জনাব মফিজুল রহমান,লালমোহন উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম মিঠু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখার সাধারণ সম্পাদক বজলুর রহমান, ফরাজগঞ্জ ইউনিয়নের ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেমের রহমান বুলবুল, লালমোহন পৌর ছাত্রলীগের আহ্বায়ক ভিপি রাসেল, ফরাজগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ফরিদ প্রমূখ।