ফিনিক্স পাখি

ফিনিক্স পাখি
-বিচিত্র কুমার

সবার কল্পনা জগতেই
একটা ফিনিক্স পাখি থাকে,
যে পাখির কখনো মৃত্যু নেই
মৃত্যুর পরও আবার বেঁচে উঠে
অগ্নিদগ্ধ ভস্ম থেকে।

ফিনিক্স পাখির জীবন কাহিনী
ঠিক আমাদের স্বপ্নের মতো,
যাব কোন মৃত্যু নেই কখনো
মানুষের আত্মার মতো।

তুমি আমার জীবনে ঠিক
ফিনিক্স পাখির মতো রয়েছো,
আমার নিশ্বাসে প্রশ্বাসে হৃতপিণ্ডে
আনন্দ বেদনার রঙে বয়ছো।

দুপচাঁচিয়া, বগুড়া।