ফিফটির পর রান আউট তামিম

স্পোর্টস ডেস্ক।।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি দলের। ওপেনার লিটন দাস ফিরে যান ডাক মেরে। এরপর সেট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। ফিফটির পর দারুণ ব্যাটিং করা তামিম ইকবাল কাটা পড়েছেন রান আউটে।

বাংলাদেশ ৩০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ১৩ রানে খেলছেন। তার সঙ্গী মোহাম্মদ মিঠুন। তামিম ইকবাল ৭৮ রান করে আউট হয়েছেন। সৌম্য সরকার ৩২ রান করে স্ট্যাম্পিংয়ে শিকার হন।

এর আগে প্রথম ওয়ানডে ম্যাচেও টস হেরেছিল বাংলাদেশ। যার প্রভাব পড়েছিল ম্যাচে। তবে দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করার সুবিধা নেওয়ার সুযোগ বাংলাদেশের।

এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের জায়গায় পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ঢুকেছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, টম ল্যাথাম, জেমস নিশাম, ডার্ল মিশেল, মিশেল সাটনার, কাইল জেমিনসন, মার্ট হেনরি, ট্রেন্ট বোল্ট।