ফিফার সেরা দশ তরুণ ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক।।

বেশ ক’জন তরুণ ফরোয়ার্ড এরই মধ্যে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। আগামী দশকে তারাই ফুটবল মাঠে রাজত্ব করবেন সেই আভাসও পাওয়া গেছে। তবে শুধু ফরোয়ার্ড নিয়ে তো ফুটবল নয়, ডিফেন্ডাররাও গুরুত্বপূর্ণ। ফিফা তাই ২১ বছরের তরুণ ৫০ ফুটবলারের একটি তালিকা করেছে। তাদের দশজনের কথা উল্লেখ করা হলো:

১. ম্যাথিউস ডি লিট: আয়াক্স থেকে আরও এক মৌসুম আগে জুভেন্টাসে গেছেন ২০ বছরের তরুণ এই ডিফেন্ডার। ডাচ সেন্ট্রাল ডিফেন্ডারকে ফিফা রেখেছে সবার ওপরে।

২. আলফনসো ডেভিস: বায়ার্ন মিউনিখকে ট্রেবল জিততে বড় অবদান রেখেছেন কানাডার এই লেফট ব্যাক। ১৯ বছর বয়সেই তিনি রক্ষণে এবং আক্রমণে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন।

৩. ওজান মোহাম্মেদ কাবাক: তুর্কি এই ফুটবলারের বয়স মাত্র ২০ বছর। খেলেন জার্মান ক্লাব শালকেতে। তার বাজার মূল্য বর্তমানে ১১ মিলিয়ন পাউন্ড।

৪. উইলিয়ান সালিবা: ফ্রান্স ডিফেন্ডার সালিবার বয়স মাত্র ১৯ বছর। খেলেন ইংলিশ ক্লাব আর্সেনালে। তাকে ভারানেদের উত্তরসূরী মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে ডেভিড লুইসদের জায়গা নেবেন।

৫. নুনো মেন্ডিস: পর্তুগালের ১৮ বছর বয়সী ডিফেন্ডার খেলেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ক্লাব পর্তুগালে। আগামী দলবদলের বাজারে তার মতো ফুটবলার হয়ে উঠতে পারেন চমক।

৬. রিচি জেমস: ২০ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার চেলসির ভবিষ্যত পরিকল্পনার অংশ ভাবা হচ্ছে। চেলসিতে ২৭ ম্যাচ খেললেও তিনি এখন ধারে আছেন উইগান অ্যাথলেটিকোয়।

৭. ওয়েন উইজনাডাল: ডাচদের ২০ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেন ডাচ ক্লাব আলকামারে। তবে ফিফার যেহেতু নজর তার দিকে গেছে। তরুণ ডিফেন্ডার হিসেবে ফিফার সেরাদের কাতারে এসেছেন। তার ইউরোপের শীর্ষ পাঁচ ক্লাবে আসতে কতক্ষণ।

৮. সের্গিয়ানো ডেস্ট: আয়াক্স থেকে ২১ মিলিয়ন ইউরোয় বার্সেলোনায় এসেছেন যুক্তরাষ্ট্রের লেফট ব্যাক ডেস্ট। তাকে বার্সার লম্বা দৌড়ের ঘোড়া মনে করা হচ্ছে।

৯. জিয়ান টডিবো: প্রতিভার জোরেই ২০ বছর বয়সী এই ডিফেন্ডার বার্সার নজরে এসেছিলেন। গত মৌসুমে তিনি বার্সার হয়ে চারটা ম্যাচও খেলেছেন। তবে এখন প্রমাণ করতে পারেননি। টডিবো তাই বার্সা থেকে শালকে হয়ে বেনফিকায় ধারে খেলছেন।

১০. এডোয়ার্ড কারেশমা: বয়স মাত্র ১৮ বছর। খেলেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি’তে। পর্তুগাল এখন তরুণ প্রতিভার দেশ হয়ে উঠেছে। কারেশমা তাদেরই একজন।