ফিরে এসো

ফিরে এসো
-এ কে এম শামীম আহমেদ।

তুমি হীন বিশাল সমুদ্রটাকেও লাগে
চোখের এক ফোঁটা জলের মতন,
তুমি হীন তাবৎ দুনিয়ার সবুজে ঢাকা সৌন্দর্যে তাকিয়ে দেখি,
ধূসর মর্মরে ঝলসানো শাখাপ্রশাখা।

যেন তুমি নেই বলেই……..
সূর্য ভুলে গেছে আলোর মিতালি কেমন হয়?
শুধু তোমাকে হাত বাড়িয়ে পাইনা বলেই……..
জীবন এতটা যন্ত্রণাময়।

বিশ্বাস অবিশ্বাসের দোলনায় দুলছ তুমি
সমাজের দায়বদ্ধতা মাথায় নিয়ে।

আমি আজও একা শুকিয়ে যাওয়া বালুর বুকে
দেখি ফিরে আসা ঢেউয়ের আর্তনাদ।

স্বপ্নে কিংবা কল্পনায়….বাস্তবে কিংবা কামের তীব্র তৃষ্ণায়…..
যেভাবে পারো ফিরে এসো।
তোমার আগমনী প্রতিক্ষায় পার করে দেই জীবনের বসন্ত গুলি।

তুমি ফিরে এসে আমাকে মুগ্ধ করো হে প্রিয়তম
ধন্য করো বিরহে কাটানো অসুখের দিন গুলি।