“ফোঁটা জল”

“ফোঁটা জল”
-কামরুল আহসান হাসান

গড়িয়ে পরা জলের ফোঁটায়
কত-যে গল্প লিখা।
কিছু গল্প চাপা পরে যায়
হয় না উল্টে দেখা।
হাসিমুখ দেখে সবাই ভাবে
কত-না সুখে আছে।
পরখ করার হয়না সময়
কি আছে হাসির পিছে।
দিন চলে যায় দিনের মত
মাসের পরে মাস।
আটকে রয় না সময় কাহারো
রয়ে যায় দীর্ঘস্বাস।
একটা সময় ভুলে যায় সবে
অতীত গল্প গুলি।
হঠাৎ অতীত মনে পড়িলে
ছুড়ে তীক্ষ্ণ বুলি।
মন থেকে আপন ভাবিলে
কিভাবে ভুলে রয়।
আজব রঙিন স্বপ্নের ঘোরে
আপন পর হয়ে যায়।

রচনা: ২০ মে ২০১৯