ফ্রান্সে রাসূল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
ফ্রান্সে রাসূল (সঃ) কে অবমাননা করার প্রতিবাদে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। শহীদ মোস্তফা মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধান সড়কে মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়। এতে সর্বস্তরের বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশ নেয়।

মাওলানা আবু জাফর সালেহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মো: আরিফুর রহমান সিফাত, উপজেলা বি,এন,পি সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জনাব মো: আরিফ উল হক, কেন্দ্রীয় জামে মসজিদের পেষ ইমাম মো: সিদ্দিকুর রহমান, দক্ষিন বন্দর জামে মসজিদের পেষ ইমাম মাওঃ শাহ জালাল, বিএনপি নেতা কে, এম, হুমায়ুন কবির, কেন্দ্রিয় জামে মসজিদের সাধারন সম্পাদক সাকিল আহম্মেদ নওরোজসহ আরও আনেক নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।