ফড়িং

ফড়িং
বিপ্লব গোস্বামী

ফড়িং উড়ে তিড়িংবিড়িং
ফুল বাগানে পাশে,
খোকা ধায় চুপিসারে
ফড়িং ধরার আশে।

যেইনা খোকা হাত বাড়ালো
ফড়িং গেল উড়ে,
খোকার মন ভীষণ ভারি
চলে গেল দূ্রে।

ক্ষাণিক বাদে খোকা এসে
বলল ফড়িং ভাই,
প্লিজ একটু কাছে এসো
একটু ছোঁতে চাই।

ফড়িং বলল খোকন সোনা
ধরতে আমায় মানা,
ধরলে আমায় কষ্ট পাবো
যদি ভেঙ্গে যায় ডানা !!