বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে হবে: বিএমপি কমিশনার

রূপালী বার্তা।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেছেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট এই কালো দিনে আমরা আমাদের আরাধ্য পুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

শনিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- বিএমপি’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।