বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র
-হেলেন রহমান

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র
শেখ রাসেল
আজ তার জন্মদিন,

১৯৬৪ সালের ১৮ অক্টোবর
এসেছিল এ ক্ষণজন্মা পৃথিবীর বুকে
দেখতে- পৃথিবী কত কঠিন!

১৯৭৫ সালের ১৫ আগস্ট
তার জীবনের ছিল
বড় করুণ, বেদনার্ত আর বিষাদময় দিন!

এক অবুঝ শিশুর আহাজারি
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
আমাকে মেরো না!

আকুতি করে বলেছিল
আমি তোমাদের বাসার
কাজের লোক হয়ে রব!
তবু আমায় তোমরা মেরো না!

বলেছিল- আমায় তোমরা
প্রাণে মেরো না!
আমায় হাসু আপার কাছে
পাঠিয়ে দাও!

রাখেনি ঘাতকেরা সেই শিশু পুত্রের
কোন আকুতি, আবদার,
শোনেনি করুণ আহাজারি
বড় নির্মম হল তার প্রতি নিয়তি!

যে দেশকে প্রতিষ্ঠা করতে
যার বাবার এত অবদান
তার হয়নি সে দেশে বাঁচার অধিকার!

বেঁচে থাকলে শেখ রাসেল আজ
তার ৫৭’ বছর হত,
প্রস্ফুটিত হলো না শেখ রাসেল!
ঘাতকদের কারণে অবেলায় ঝরে গেল!