বঙ্গবন্ধুর সমাধীতে বরিশাল মহানগর আ’লীগের শ্রদ্ধা

রূপালী ডেস্ক।।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী নেতৃবৃন্দ। বুধবার (০৬ জানুয়ারি) সকালে শ্রদ্ধা জানানো হয় বলে নিশ্চিত করেছেন নবগঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, ১নং প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,

এ সময় আরো ইপস্থিত ছিলেন- যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, কাজী মুনির উদ্দিন তারিক, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, এম. জাহিদুল ইসলাম, শেখ সাইদ আহম্মেদ মান্না, বরিশাল মহানগর কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনসহ আরো অনেকে।