বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেকে উৎসর্গ করে দেব-মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।

মুলাদীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পৌর প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে নিজেকে উৎসর্গ করে দেব।

শনিবার (১৫ আগস্ট) সকাল দশটায় মুলাদী পৌরসভার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে পুষ্পস্তবক শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পৌরসভার আওয়ামীলীগের সম্পাদক হারুন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খানের পরিচালনায় শোক দিবসে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আঃ বারী, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন মোশাররফ রাড়ী, দুলাল হাওলাদার, রফিকুল ইসলাম বাচ্চু, ইমরান ভূঁইয়া, যুবলীগ নেতা কাউন্সিলর বারেক সরদার, সাবেক ছাত্রলীগ সম্পাদক মিঠু হাওলাদার, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ ও ছাত্রলীগ নেতা তিলক খান প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।