বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলায় আগৈলঝাড়ায় শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যেগে রোববার (২০ ডিসেম্বর) সকালে শিক্ষক সমিতির অফিস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে। উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন আগৈলঝাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক, শিক্ষিকা বৃন্দ।

আগৈলঝাড়া উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদ ও মানববন্ধন সভায় শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরনিয়াবাত, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জহিরুল হক,সংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.মোজাম্মেল হক, আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ অধ্যাক্ষ বাবু প্রিয় লাল মন্ডল, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ অধ্যাক্ষ মো. নাসির ইকবাল, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু পুলিন চন্দ্র বাড়ৈ, আগৈলঝাড়া বিএইচপি একাডেমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেশ তপাদার,মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সুশান্ত মজুম্দার প্রমুখ।

এসময় বক্তারা বলেন কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলায়। দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।