বঙ্গমাতার জন্মদিনে গৌরনদীতে সেলাই মেশিন বিতরণ

গৌরনদী প্রতিনিধি॥
বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক স্লোগানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) বেলা এগারটায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী উপজেলা মেডিকেল অফিসার তুষার দেব বৈষ্ণব।

বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। শেষে দর্জি প্রশিক্ষনপ্রাপ্ত ছয়জন দুঃস্থ নারীর মাঝে ছয়টি সেলাই মেশিন বিতরণ করা হয়।