বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি, জেলের মৃত্যু, আহত ৫

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)।।
বঙ্গোপসাগর থেকে মাছ ধরে কুলে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি নামবিহীন মাছ ধরা ট্রলার উল্টে গিয়ে ঘটনাস্থলেই ট্রলার মালিক রুহুল আমিন খানের (৫০) মৃত্যু হয়। ওই ট্রলারে থাকা অপর ৫ জেলে গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠিয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ে কবলে পরে ৬ জেলেসহ ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা ৫ জেলে সাতরিয়ে উঠতে পারলেও ট্রলার মালিক রুহুল আমিন খান বেরিয়ে আসতে পারেনি। কিছুণ পর পার্শবর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।