বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, জেলে নিখোঁজ

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
বৈরি আবহাওয়ার কারণে প্রচ- বাতাসে দক্ষিণ বঙ্গোপসাগরে আবু তালেব মোল্লার মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় গলাচিপা থেকে ২০০ কিলোমিটার ৭ জেলেসহ এটি ডুবে যাওয়ার পাঁচ ঘন্টা পর একজন জেলে ছাড়া বাকিদের উদ্ধারের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় নিখোঁজ বাপ্পারাজ মোল্লা (২৬) নামের এক জেলে। নিখোঁজ বাপ্পারাজ বড়বাইশদিয়া ইউনিয়নের ১২নং ডিগ্রী এলাকার মৃত্যু ছত্তার মোল্লার ছেলে।

ট্রলার মাঝি আবু তালেব মোল্লা জানান, বুধবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নির টুংগিবাড়ীয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ৭/৮ বয়ার কাছে আসলে ট্রলারটি হঠাৎ ঘূর্নিঝরের কবলে পড়ে। এসময় তুফানে তোড়ে ৭জন জেলেসহ ট্রলার নদীতে ডুবে যায়। পরে পাশ^বর্তী একটি ট্রলারের সহযোগিতায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন বাপ্পারাজ মোল্লা। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ (শনিবার ) বেলা ১২টা পর্যন্ত বাপ্পারাজ মোল্লার কোন খোঁজ পাওয়া যায়নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, নিখোজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব-স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।