“বন্যা”

“বন্যা”
-মোহাম্মদ এমরান

বাতাস বৃষ্টি জোয়ারের পানি
কোথাও যে নাই ঠাঁই!
করোনা মহামারী করিলো গৃহবন্দী
অন্নের খোঁজে কোথায় বলো যাই?

ঘাটেতে মাঠেতে হাটেতে প্রান্তে পথে
কোথাও যে মিলেনা শান্তি!
বন্যা মহামারী চারিদিকে আহাজারি
হৃদয় জুড়ে কেবলই ঘিরেছে ক্লান্তি!

উপরে আকাশ মেঘেতে ভরপুর
নীচেতে জমিতে বইছে যে ঢেউ!
নিঃসঙ্গ নিরবতায় প্রকৃতি বেহাল
কোথায়ও তো বসে নেই কেউ!

ক্ষুধার্ত পাখিরা উড়ে এডাল ওডালে
বৃক্ষও যে আজি নিস্ফল!
কি করে বাঁধিবে উঁমের বাসা
খরের সন্ধানী পায়রাও যে বিফল!

ঢেউয়ের পরে ঢেউ আঁছড়ে পড়ে
পাকা ফসলের চরে!
গোয়ালের গরু মরবে না খেয়েই
ছাওয়ালের খাবারও নাই যে ঘরে!

ধর্মে-কর্মে নাই যে ভুবন,
প্রভৃতি যন্ত্রণায় প্রকৃতি অস্থির-
ফুল ফল ফসলের হবে যে আকাল!

বাঁচবি কি করে ওরে-ও-মানুষ
কবে হবে তোর বিবেকের সকাল?

রচনা: ২৯.০৭.২০২১