বরগুনায় থার্টিফার্স্টে মদ নিয়ে ফুর্তি, দুই যুবক আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে থার্টিফার্স্ট নাইটে ফুর্তি জন্য দেশীয় চোলাই মদ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই যুবক। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে তালতলীর মালিপাড়া ফারুকের চায়ের দোকানের সামনে থেকে ১ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঠংপাড়া এলাকার মজিবর হাওলাদারের ছেলে নসু হাওলাদার(২৩) ও ছাতনপাড়া এলাকার আশ্রাব আলি খানের ছেলে ইমরান খান(২০)।

পুলিশ জানায়, উপজেলার লাউপাড়া থেকে ভাড়া মটরসাইকেলে করে বাংলা মদসহ দুই যুবক তালতলীর ঠংপাড়া এলাকায় যাবে ।এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিয়ে এ মালিপাড়া এলাকার ফারুকের চা এর দোকানের সামনে মটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করলে ৫০০ গ্রামের ২টি বোতল দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এসময় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে চোলাই মদের বোতল সহ তাদের আটক করা হয়।

এদিকে আসামীদেও সাথে কথা বলে জানা যায় আজ থার্টিফার্স্ট নাইটে ফুর্তি করার জন্য ২ দেশীয় চোলাই মদ ক্রয় করে নিয়ে যাওয়ার পথে আটক হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে মামলা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হবে।