বরগুনায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে ৬০ বছরের বৃদ্ধের পাশবিক নির্যাতন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় ৮ বছরের দৃষ্টি প্রতিবন্ধী কন্যা শিশুকে (৬০) বছরের বৃদ্ধ কর্তৃক পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার মৃত তোমেজ দফাদারের ছেলে ইসমাইল দফাদার (৬০) কর্তৃক ৮ বছরের দৃষ্টি প্রতিবন্ধী কন্যাশিশুকে পাশবিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেন কন্যা শিশুর নানা হেমায়েত দফাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দৃষ্টি প্রতিবন্ধী কন্যা শিশু (৮) মুগ ডাল খেতে ঘাস তুলতে যায়। সেখান থেকে আসার সময় ইসমাইল দফাদার তাকে হাত ধরে খাধের মধ্যে টেনে নিয়ে পাশবিক নির্যাতন করে। এরপরে এ ঘটনায় ওই এলাকায় জানা জানি হয়ে যায়। এরপরে আজ শুক্রবার বিকেলে সংবাদকর্মীরা শিশুটির পরিবারকে বরগুনা সদর থানায় যাওয়ার জন্য আইনি পরামর্শ দেয়।

এ ঘটনায় নাম না প্রকাশ করা স্থানীয় এক সমাজ সেবক বলেন, ইসমাইল দফাদার এর আগেও একজনের সাথে এরকমের কাজ করে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে এবং স্থানীয়রা তাকে জুতা পিটা করেছে।

গতকাল তিনি মা বিদেশে থাকে এবং মেয়েটির চোখে দেখে না এবং জ্ঞান বুদ্ধি কম সেই মেয়েটার সাথে এরকম এর কাজ করছে এটা আসলে সমাজের কাছে লজ্জাজনক। আমরা এই ঘটনার একটি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, আমি এ ঘটনা শুনেছি এবং শিশুটির পরিবার আমার কাছে এসেছে আমি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।