বরগুনায় বজ্রপাতে জেলে নিহত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার হুলাটানা গ্রামের মোঃ আনোয়ার হোসেন মৃধা (৪৫) বুছনা জাল ফেলে জীবিকা নির্বাহ করে আসছে। সকালে ওই জাল তুলে মাছ ধরতে বাড়ীর উত্তর পাশে ডাঙ্গায় যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তার বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙ্গায় গিয়ে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বাবা কামাল মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।