বরগুনায় ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় ৫০ পিস ইয়াবাসহ আলমগীর হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বরগুনা শহরের আলিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আলমগীর বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

এসআই আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আলমগীরকে ৫০ পিস ইয়াবা পলিতে পেঁচানো অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আলমগীর ইয়াবা বিক্রি করতে আলিয়া মাদ্রাসার সামনে আসছিলো। সে নিজেও ইয়াবা সেবন করে। মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হবে।