বরগুনার নদীতে মিলল ২০ কেজি ওজনের কোরাল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে হাসান মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসান মিয়ার কাছ থেকে ইউনুছ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নিয়েছেন। এর আগে বুধবার গভীর রাতে বলেশ্বর নদীতে ধরা পড়ে এ কোরাল মাছটি।

এসময় পাইকারি ব্যবসায়ী ইউনুছ বলেন, রাতে হাসান মিয়ার জালে কোরালটি ধরা পড়ে। ৮০০ টাকা কেজি দরে মাছটি আমি কিনে নিয়েছি। এর আগে ৩২ কেজি ওজনের মাছ পাওয়া গেছে এ নদীতে।

পরে পাথরঘাটা বাজারে এনে মাছটি কেটে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করেন পাইকার ব্যবসায়ী ইউনুছ মিয়া।