বরগুনায় আগুনে পুড়ে ছাই ৮ দোকান

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনিয়া ইউনিয়নের বাদামতলা এলাকায় আগুন লেগে পিড়ে ছাই হয়ে গেছে অন্তত ৮ টি দোকান। শনিবার (০৪ সেপ্টম্বর) রাত ৩ টার দিকে বাদামতলা বাজারে এ আগুনের দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১ টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। আগুনের লেলিহান শিখায় বিভিন্ন দোকান পুরে ছাই হয়ে যায়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় অনেক দোকান।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ তামিম হাওলাদার বলেন, খবর পাওয়ার পর তাদের একটা টিম ঘটনাস্থলে চলে যায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটছে।

ক্ষতিগ্রস্থদের নগদ আর্থিক সহযোগিতা করেছেন বরগুনা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন। এছাড়াও ক্ষতিগ্রস্ত অসহায়দের আর্থিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।