বরগুনায় আরএফএল গ্রুপের কাভারভ্যানের চাপায় নিহত ১

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরী ইউনিয়ন পরিষদ সম্মুখে মোটরসাইকেল ও কাবার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এনজিওকর্মী নিহত হয়েছে। প্রাণ আরএফএল গ্রুপের (নরসিংদী-ম-১১-০১৫৮) একটি পণ্যবাহী গাড়ির চাপায় বরগুনায় এ উন্নয়ন এনজিও কর্মী নিহত হন।

শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের খান বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সংর্ঘষের পরে কাভার্রভ্যান চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এনজিও কর্মীর নাম ও ঠিকানা জানা যায়নি।