বরগুনায় আলোচিত মা-মেয়ে হত্যা: আসামি শাহীন চট্টগ্রাম থেকে গ্রেফতার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় শিশু কন্যাসহ স্ত্রীকে হত্যার ঘটনায় মূল ঘাতক হত্যাকারী শাহিন মুন্সীকে গ্রেপ্তার করেছে সি আই ডি। সোমবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রামের বন্দর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গত ৩ জুলাই পুলিশ আরো দুজনকে আটক করেছে। তারা হলেন- ঘাতক শাহিনের মা শাহিনুর বেগম ও মামাতো ভাই ইমাম হোসেন।

৪ এপ্রিল দুজনকে ভার্চুয়ালি আদালতে হাজির করে পৃথক-পৃথক ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আবেদন শুনানির জন্য রেখে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহিন মুন্সী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খলিলুর রহমান মুন্সীর ছেলে। সুমাইয়া একই গ্রামের রিপন বাদশা’র মেয়ে।

গত ১ জুলাই সুমাইয়া ও তার শিশু কন্যা বাড়ি থেকে নিখোঁজ হন। ৩জুলাই নিজ বাড়ির সংলগ্ন খালের পাড়ে গর্ত থেকে হাত-পা বাধাঁ অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ময়না তদন্ত শেষে সুমাইয়ার বাবার বাড়িতে পুলিশের উপস্থিতিতে দাফন করা হয়।

মরাদেহ উদ্ধারের পর গত ৩ জুলাই বিকেলে সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে জামাই শাহিন মুন্সী, তার মা শাহিনুর বেগম, মামাতো ভাই ইমাম ও ইমামের শ্যালক রিমন সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।