বরগুনায় আ. লীগ প্রার্থীর সমার্থক ও চেয়ারম্যানকে মারধর, অস্ত্রসহ গ্রেফতার ১

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেনের সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর সমার্থক ও বর্তমান চেয়ারম্যান খন্দকার আশশাকুর রহমান ফিরোজকে মারধর ও হামলা চালানোর অভিযোগে দেশীয় অস্ত্রসহ এনামুল হক মিলন (দালাল মিলন) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মিলন পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের বজু ডাক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু। তার বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হয়েছে বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১০ টার সময় বর্তমান চেয়ারম্যান আশশাকুর রহমান ফিরোজ পূর্ব কেওরাবুনিয়া নামক এলাকা পৌছিলে বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেনের আপন মামাত ভাই ফয়সাল ও তাঁর দলবল নিয়ে আক্রমন করে। এতে চেয়ারম্যান গুরুতর আহত হয়। কিছুক্ষন পরে প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী বাহিনী পূর্ব কেওরাবুনিয়া গ্রামের একটি বাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। জনমনে আতংক ছড়িয়ে পরে। পুলিশ খবর পেয়ে বিদ্রোহী প্রার্থীর মামাত ভাই মিলনকে দেশীয় অস্ত্র টেটাসহ গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বর্তমান চেয়ারম্যান আশরাকুর রহমান ফিরোজের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বর্তমানে চেয়ারম্যান ও প্রার্থীর সমর্থকদের উপর হমলা চালায়। মোশারফ হোসেনের সমর্থকদের হামলায় বর্তমান চেয়ারম্যান , জহির, সোহেব ও নারী কর্মী আসমাসহ আরও অনেকে আহত হন। এক পর্যায়ে মোশারফ হোসেনের সমর্থকেরা হামলাসহ, দোকাপাট, বাড়িঘর ভাংচুর করে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু বলেন, স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন সকাল ১০টায় পূর্ব কেওরাবুনিয়া বসে বর্তমান চেয়ারম্যানসহ আমার নৌকা মার্কার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায় পূর্ব কেওরাবুনিয়া গ্রামে দোকান, বাড়িঘর ভাংচুর করে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গাল মন্দ করে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার সমর্থকরা কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন বলেন, রাতে আমার কর্মিদের হামলার অভিযোগে বর্তমান চেয়ারম্যান ফিরোজ খন্দকারকে ও নৌকার কর্মিদের উপর আমার লোকজন হামলা চালায়।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু এর সমর্থকদের উপর হামলার ব্যাপারটি শোনার সাথে সাথে আমি আমার ফোর্স ঐ এলাকায় পাঠিয়েছি। মিলন নামের একজনকে দেশীয় টেটাসহ গ্রেফতার করেছি। আওয়ামী লীগ প্রার্থী বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।