বরগুনায় ইজিবাইক ও থ্রিহুইলার শ্রমিকদের অবস্থান ধর্মঘট

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা-নিশানবাড়িয়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী অটো ইজিবাইক-থ্রিহুইলার চলাচলে বরগুনা বাস মালিক গ্রুপের সন্ত্রাসী-লাঠিয়াল বাহিনীর বাধাঁ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান ধর্মঘট ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯ টার দিকে বরগুনা টু নিশানবাড়িয়া সড়কের মাইঠা-চৌমুহনী এলাকায় এ অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। এ ধর্মঘাটে হাজারো শ্রমিক ও তাদের স্ত্রী-সন্তানরা রাস্তায় নেমে ধর্মঘট পালন করেন।

এসময় শ্রমিকদের পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক বারেক মোল্লা দাবি করে বলেন, বরগুনা বাস মালিক সমিতির নৈরাজ্য, জুলুম, অত্যাচারে আমারা শ্রমিকরা অতিষ্ঠ। দেশের এই মহামারী দূর্যোগের মধ্যেও তারা আমাদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে। আমরা যাত্রী নিয়ে গেলেই তারা আমাদের যাত্রী নামিয়ে দিয়ে আমাদের মারধর করে। আমাদের খেয়ে না খেয় দিন কাটে। যতক্ষণ না পর্যন্ত মাননীয় জেলা প্রশাসক আমাদের এই দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান ধর্মঘট করে যাব।