বরগুনায় ইয়াবাসহ দুই কারবারি আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার সদর উপজেলার ফুলঝুড়ি বাজার থেকে রুবেল হোসেন (২১) ও ছবির উদ্দীন (৩০) নামের দুই ইয়াবা কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বেলা ১১ টায় সদর উপজেলার ফুলঝুরি বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রুবেল এবং বছির উদ্দিন। এদের মধ্যে রুবেল বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা ও অপরজন বছির উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি বাজারে ইয়াবা বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে রুবেল ও বছির উদ্দিনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন এস আই সুশীল কুমার, এস আই মাসুম বিল্লাহ, এএসআই জালাল আহমেদ সহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে বরগুনার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবেদুর রহমান নয়াদিগন্তকে বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ফুলঝুরি বাজারে অভিযান চালিয়ে রুবেল এবং বছির উদ্দিনকে আটক করা হয় । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে।