বরগুনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা পৌরসভার দক্ষিণ সোনাখালি এলাকা থেকে মাদক কারবারি মাজেদুল ইসলাম আলিম(৪০) ও মোঃ কামরুল খান (১৯) নামের দুই ব্যবসায়ীকে ১০১ পিচ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৪ আগস্ট) রাত্র সারে দশটার দিকে থানা পুলিশের দশ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, বরগুনা পৌরসভার, দক্ষিণ সোনাখালি এলাকা থেকে ১০১পিচ ইয়াবা সহ দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। আটক মাজেদুল ইসলাম আলিম সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের মাইঠা এলাকার মৃত্যু লতিফ মৃধার ছেলে এবং কামরুল খান পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ সোনাখালি গ্রামের মোঃ কাসেম হাং এর ছেলে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) তারিকুল ইসলাম বলেন, আটককৃতরা ইয়াবা নিয়ে দক্ষিণ সোনাখালি আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সোহেল খান, এএসআই গনেশ, এএসআই ইউসুফ, এসআই রবিউল, এসআই হারুনসহ দশ জনের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক কৃত দের নামে মামলা দায়ের করা হয়েছে ।