বরগুনায় ইয়াবাসহ দুই সহোদর ভাই আটক

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় ইয়াবাসহ দুই সহোদর ভইকে হাতে নাতে আটক করেছে বরগুনা সদর গোয়েন্দা পুলিশ। মাদকবিরোধী অভিযানে (২৮ এপ্রিল) গভির রাতে ৯৫ পিস ইয়াবাসহ দুই সহোদর আটক হয়েছেন।

এ বিষয়ে বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, বরগুনা তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদারের দুই ছেলে সোহান (২২) ও তার বড় ভাই সজল তালুকদারের সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছিলেন। ইয়াবা বিক্রির প্রস্তুতির গোপন তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৯৫ পিস ইয়াবাসহ দুজনকেই আটক করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। আজ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রস্তুতি চলছে।