বরগুনায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি কারাগারে

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা তেতুলবাড়িয়া ও গেন্ডামারা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোর্টের র MP ২২০/১৯ মামলায় তেতুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- হাসিনা বেগম (৩০), হনুফা বেগম (৩২) ও মিরাজ (২৫)। সি আর মামলা ৩০৭/১৯ মামলায় গেন্ডামারা এলাকা থেকে আনোয়ার হোসেন (৪৫) ও নাসির উদ্দিন(২৯)।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, পুলিশের বিশেষ অভিযানে এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।