বরগুনায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৫২

বরগুনা প্রতিনিধি।।
বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে ৭৭ জন। আইসোলেশনে আছেন ৫২ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত করোনা রোগী মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত সর্ব মোট মৃত্যু হয়েছে ৭৭ জন। বরগুনাসহ জেলায় বর্তমানে আক্রান্ত করোনা রোগী রয়েছে ২ হাজার ৮৪০ জন। ২৪ ঘন্টায় আরোগ্য হয়েছে ২১৭ জন। মোট আরোগ্য হয়েছে ১ হাজার ৬৬৪ জন। এ তথ্য নিশ্চত করেছে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।