বরগুনায় ছয়দিন ধরে ইটভাটা মালিক নিখোঁজ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের রায়বেলা চৌরাস্তা এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিকস এর মালিক মোঃ জলিল মৃধা গত (২৮ নভেম্বর ২০২০) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি গত ২৮ নভেম্বর ইট বিক্রির টাকা আনার জন্য পটুয়াখালী এ্যাতালিয়া বাধঘাট এলাকার ইট ব্যবসায়ী মোঃ অলীর কাছে পাওনা টাকা আনতে যায় তার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে নিখোঁজ জলিলের ছেলে শহিদুল জানিয়েছেন তার বাবার সাথে সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের সঙ্গে বিরোধ ছিল। বিরোধের জেরেও ইউপি সদস্য তাকে ঘুম করতে পারে। তবে এঘটনায় আমতলী ও পটুয়াখালী থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে।