বরগুনায় টমটম-অটোরিকশার সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার মহা-সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় টমটম ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে দুইজন কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র উজ্জ্বল চন্দ্র সরকার (২৪) একই এলাকার ও এইচএসসি ২য় বর্ষের ছাত্র চয়ন চন্দ্র শীল (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে উজ্জল ও চয়ন সিংগারা খেতে যায় মহাসড়কের পেট্রোলপাম্প এলাকায়। এ সময় একটি ব্যাটারিচালিত রিক্সায় বিএম চত্বর আসার পথে পল্লীবিদ্যু এলাকায় আসলে একটি টমটম নিয়ন্ত্রন হারিয়ে চাঁপা দেয় রিক্সাটিকে। এসময় গুরুতর আহত হয় রিক্সাচালকসহ ৩ জন।

পরে তাদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎস্যা শেষে দু’জনকেই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎস্যক। সেখানেই তাদের মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎস্যক। আহত রিক্সাচালক বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎস্যাধীন রয়েছেন।

নিহত উজ্জলের ভাই বিপুল চন্দ্র সরকার বলেন, লেখাপড়ার পাশাপাশি মহাসড়কে চায়ের দোকানে বাবাকে সহায়তা করতেন। সকাল থেকে দোকানে থেকে প্রতিদিনই দুপুরের দিকে পেট্রোলপাম্প এর সামনের হোটেলে নাস্তা করতে যায়। আজও গিয়েছিলো, তবে আর ফেরত আসেনি।

তিনি আরও বলেন, অবৈধ টমটমে প্রাণ হারিয়েছে তার ভাই, তিনি কঠোর শাস্তি দাবী করেন ঘাতক চালকের।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটম ও রিক্সাটি জব্দ করলেও পালিয়ে যায় টমটম চালক। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।