বরগুনায় ডিজিটাল সুরক্ষা আইনের মামলায় আরও একজন সাংবাদিকসহ দুইজন গ্রেফতার

গোলাম কিবরিয়া,বরগুনা।।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনা আরও ১জন সাংবাদিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (০৮ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

এ মামলায় এ পর্যন্ত তিন সাংবাদিকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। আজ রাতে গ্রেফতারকৃতরা দুইজন হলেন, দৈনিক বরিশাল সমাচার ও সংবাদ প্রতিদিন২৪. কমের বরগুনা সংবাদাতা আসাদুল হক সবুজ ও রাব্বি। গ্রেফতারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বুধবার লামিয়া নামের এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার (০৬ মে) দুইজন সাংবাদিকসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা হলো সুমন শিকদার এবং মীর জামালসহ একই মামলায় স্থানীয় চরকলনীর রমিজ জাবের টিংকু ও ছগীর হোসেন টিটু নামের এ চারজন।

উল্লেখ্য লামিয়া নামের এক নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগে ৭জনকে আসামী করে বরগুনা সদর থানায় ১টি ডিজিটাল সুরক্ষা আইনের মামলায় করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।