বরগুনায় দুই টাকার ইফতার হাট

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে স্থানীয় সামাজিক একটি সংগঠন সূর্য শিখা সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার উজ্জ্বল চত্বরে অস্থায়ী স্টল বানিয়ে রোজাদারদের মাঝে মাত্র ২ টাকায় ইফতার বিতরন করছেন সংগঠনটি। বুধবার (২১ এপ্রিল) বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির এ ইফতারি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠন টির শুভাকাঙ্খীদের অর্থায়নে প্রতিবছর রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য দুই টাকার ইফতার বিতরন করেন। প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিন’শ মানুষের মধ্যে ইফতার বিতরন করেন। দুই টাকার ইফতারে বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, আপেল সহ প্রায় দশ আইটেম দেওয়া হয়।

সূর্য শিখা সোশ্যাল অর্গানাইজেশন এর উপদেষ্টা জিয়াউল হক রুবেল বলেন, আজকে আমরা তিন’শ মানুষের ইফতারের আয়োজন করেছি তবে আমাদের চেষ্টা আছে প্রতিদিন পাঁচশ মানুষের ইফতারের আয়োজন করার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে লোকলজ্জার ভয়ে অনেকেই কিছু বলতে পারেনা না তবে আমরা দুই টাকার ইফতারের হাট করেছি যার কারণে সাধারণ মানুষ ধনী-গরিব সবাই দুই টাকার মাধ্যমে ইফতার কিনতে পারবে।

সূর্য শিখা সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি রফিকুল ইসলাম অন্তর বলেন, সাধারন মানুষ ও পথচারীদের মধ্যে মাত্র ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা সকাল থেকেই রোজাদার ব্যক্তি দের জন্য ইফতার তৈরি করেছেন।আজকে তিন’শ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আরো বেশি রোজাদারদের জন্য ইফতারের তৈরি করতে পারব। তবে আমাদের চেষ্টা আছে পুরো রমজান মাসজুড়ে ইফতার বিতরণ এর কাজ অব্যাহত রাখতে।

এসময় তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন সহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।