বরগুনায় নৌকার পথসভায় হামলা, প্রার্থীর সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন নির্বাচনে আ.লীগ প্রার্থীর পথসভায় হামলা, নৌকা প্রতিক ভাংচুর ও ১০ জন কর্মীকে আহত আর ঘটনায় নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন।

বুধবার (২৪ মার্চ) দুপুর বারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম মজিবুল হক কিসলু এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকরা আমার পথসভায় হামলা চালায়। এতে করেকয়েকটি ঘর বাড়ি ও দোকান ভাঙচুর ও লুটপাট করে মালামাল নিয়ে যায়। এ হামলায় আমার নয় জন নেতা-কর্মী সহ একজন পুলিশের এসআই আহত হয়েছে। এ ঘটনাযর পরপরই স্বতন্ত্র প্রার্থী মোশারফ এর ভাই জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের হুকুমে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম ও সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম গিয়ে রাত তিনটার সময় আমার বাড়িতে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আমাকে গ্রেফতার করার হুমকি দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আইনি সহযোগিতা চাই।