বরগুনায় প্রকাশ্যে নারীকে পিটিয়ে জখম: প্রতিকার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মধ্য টেপুরা গ্রামের ঝন্ঠু মৃধার স্ত্রী মোসাঃ রাশিদা বেগম ও তার পরিবারের উপর প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের।

শনিবার (২১ নভেম্বর) বেলা এগারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তারা । এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহবধূ রাশিদা বলেন, একই গ্রামের বাঁতেন সরকারের ছেলে মোঃ কাওছার ও মোঃ মন্নান আকনের ছেলে আল-আমিন গত ১৭ অক্টোবর অভিযুক্তদের পুকুরে হাঁস গিয়ে তাদের মুরগির খাবার খেয়ে ফেলে। এরপর তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়, যার ভিডিও ধারণ করা হয়েছে।

রাশিদা বেগম আরোও জানান, ওই কাওসার ছোট বেলায় আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার বাবা কাওসারের সাথে আমাকে বিয়ে দেয়নি। তখন থেকেই আমার প্রতি তার আক্রোশ ছিল।

বিগত দিনে আমাদের উপর অমানুষিক নির্যাতন করেছে। এখন আমার স্বামী সন্তান সহ পরিবারের কারো জীবনের কোন নিরাপত্তা নেই। মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের আবেদন এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে চাই।