বরগুনায় বসতঘর ও নয় দোকান আগুনে ছাই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়ীয়া বাজারে আগুন লেগে বসতঘরসহ নয়টি দোকান পুড়ে ছাই হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, একটি ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে মুহুর্তের মধ্যেই তা আশপাশের বসতবাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহীনি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্ত এর আগেই বসতবাড়িসহ নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে ভুক্তভোগীরা জানান।