বরগুনায় বিএনপির তৃনমূল কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতার মতবিনিময়

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার নলী, মাইঠা এলাকার বিএনপির তৃনমূল কর্মীদের সাথে রবিবার সন্ধায় মতবিনিময় করেছেন বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনের বিএনপি মনোনীত গগন-মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা।

এসময় তার সাথে ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লিটন,জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ।