বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ঢলুয়ায় ইউসুফ মিয়া ৩৫ নামের এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঢলুয়া এলাকার মৃত আব্দুস সালাম ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশীর নারিকেল গাছের ড্যাগা কাটতে গিয়ে বিদ্যুতের তারের সংযোগে জড়িয়ে ইউসুফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যুৎ পৃষ্ট নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।