বরগুনায় বিনামূল্যে অক্সিজেন ও ভ্যাকসিন নিবন্ধন সেবা চালু করেছে যুবলীগ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
অসহায় দুস্থ্য করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা ও ভ্যাকসিন নিবন্ধন চালু করেছেন বরগুনায় জেলা যুবলীগ।

সোমবার (০২ আগস্ট) দুপুর ১২ টায় বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে এই সেবার উদ্ধোধন করা হয়।

এসময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাহাবউদ্দিন সাবু বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে অসহায় মানুষদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয়েছে। বরগুনার পৌরসভার সবগুলো ওয়ার্ড ও পৌরসভার বাইরেও যেকোনো সময় এই সেবা নিয়ে হাজির হবে স্বেচ্ছাসেবকরা। বরগুনায় করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই সেবার কার্যক্রম অব্যাহত থাকবে।

যুবলীগ কর্মী জাহিদ জেহান জানান, কয়েকশত স্বেচ্ছাসেবক নিয়ে যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার পথ চলা। যেকোনো সময়ে মানুষের প্রয়োজনে তার দোড়গোড়ায় সেবা পৌছে দিতে তারা বদ্ধ পরিকর।

কামরুল আহসান মহারাজ বলেন, ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত এলাকায় খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে। বরগুনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যু। বরগুনার অসহায় দুস্থ্য মানুষদের পাশে দাঁড়াতে ও বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এই অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এসময় তিনি অসহায় মানুষদের যে কোনো সময় এই সেবা গ্রহণে আহবান জানান এবং বিনামূল্যে অক্সিজেন সেবা ও ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি ইমাম হাসান রোকন,যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক।